১৪৪ ধারা জারির কারণে মুন্সীগঞ্জে বিকল্পধারার সম্মেলন হতে পারেনি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রশাসন ১৪৪ ধারা জারি করায় শুক্রবার বিকল্পধারার নির্ধারিত সম্মেলন অনুষ্ঠিত হতে পারেনি।
সিরাজদিখানের শেখরনগর উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে শুক্রবার বিকেল তিনটায় ইউনিয়ন কমিটির সম্মেলন হওয়ার কথা ছিল।
বিকল্পধারার স্থানীয় নেতৃবৃন্দ সম্মেলন করার সকল প্রস্তুতি সম্পন্ন করার পর বৃহস্পতিবার স্থানীয় বিএনপি একই স্থানে একই সময়ে সভা আহ্বান করলে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে। মাঠে মোতয়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এ অবস্থায় কোন পক্ষই আর সভা করতে আসেনি।
এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি জানান, বিকল্পধারা, আওয়ামী লীগ ও বিএনপি একই সময়ে একই স্থানে সভা ডেকেছে বলে খবর পাওয়ার পর ১৪৪ ধারা জারি করা হয়।
