জাতীয় সংসদে নারী আসনে বিএনপির মনোনয়নের জন্যে জনের আবেদনপত্র সংগ্রহ
জাতীয় সংসদে নারী আসনে দলীয় প্রার্থী হওয়ার প্রত্যাশায় ২৮২ জন বিএনপি নেত্রী আবেদনপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার ছিল আবেদনপত্র উত্তোলন ও জমা দেয়ার শেষ দিন।
বিএনপি নেতা গয়েস্বর চন্দ্র রায় বিডিনিউজকে বলেন, বিএনপি’র মনোনায়ন পাওয়ার জন্যে ২৯১ জন আবেদনপত্র সংগ্রহ করেছেন এবং তাদের ২৮২ জন দলীয় কার্যালয়ে আবেদনপত্র জমা দিয়েছেন।
বিএনপির নির্ধারিত ৩০ আসনের জন্য প্রার্থীরা প্রত্যেকে পাঁচ হাজার টাকা দিয়ে আবেদন পত্র উত্তোলন করেছেন এবং ২৫ হাজার টাকা প্রদান করে আবেদন পত্র জমা দিয়েছেন। বিএনপি আবেদন পত্র বিক্রি ও গ্রহণ করে মোট আয় করেছে ৮০ লাখ আট হাজার টাকা ।
মনোনয়ন প্রত্যাশীদের আবেদনের প্রেক্ষিতে বিএনপি’র সংসদীয় কমিটি সাক্ষাতকারের ভিত্তিতে ২৩ আগস্ট তাদের প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করবে।
নির্বাচন কমিশন ২ আগস্ট তফসিল ঘোষণাকালে জানায়, নারী আসনে মনোনায়ন পত্র জমা দানের তারিখ ২৭ আগস্ট ও ওই দিন বাছাই সম্পন্ন হবে। মনোনায় প্রত্যহারের শেষ তারিখ ১ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ করা হবে ৬ সেপ্টেম্বর।
