বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করার দাবিতে নগরীতে মুক্তিযোদ্ধাদের প্রতীকি অনশন
অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের রায় অবিলম্বে কার্যকর করার দাবিতে রোববার নগরীতে তিন ঘন্টার প্রতীকি অনশন কর্মসূচি পালন করেছে।
রোববার সকাল ১০টায় মুক্তাঙ্গনে এ কর্মসূচি শুরু হয়ে বেলা একটায় শেষ হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ এবং সুরঞ্জিৎ সেনগুপ্তসহ কেন্দ্রীয় নেতারা এ কর্মসূচিতে যোগ দেন এবং বক্তব্য রাখেন।
আওয়ামী লীগ নেতারা বলেন, বর্তমান বিএনপি জামাত জোট সরকার বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করবে না। তাই বর্তমান জোট সরকারকে উচ্ছেদ করতে চলমান আন্দোলনকে জোরদার করতে মুক্তিযোদ্ধাদের একযোগে এগিয়ে আসতে হবে।
