ভোলায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর, আহত ১৫
ভোলার মনপুরা উপজেলায় আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষে শুক্রবার ১৫ জন আহত হয়েছে।
সংঘর্ষের সময় আওয়ামী লীগ কার্যালয়ও ভাংচুর করা হয়।
সকালে হাজিরবাজার এলাকায় শোক দিবসের সভা শেষ করে আওয়ামী নেতাকর্মীরা বের হয়ে আসার সময় অন্তর্দ্বন্দ্বের জের ধরে আওয়ামী লীগের অপর একটি গ্রুপ তাদের ওপর আক্রমন চালালে এই সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয়।
সংঘর্ষে আহত হয় আওয়ামী লীগের উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক মঞ্জুর কবির, স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক হেলাল উদ্দিন, দীপক চৌধূরী, সামসুদ্দিন বিপন ও ছাত্রলীগ সভাপতি নিজামউদ্দিন প্রমুখ। আহতদের মনপুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এরিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
