২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের সন্ত্রাসী তৎপরতার কারণে বাংলাদেশ আজ বহির্বিশ্বে ব্ল্যাক লিস্টেড : ছাত্রীফ্রন্ট

ছাত্রীফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী ফারাহ ফয়সল বলেছেন, জামায়াতের সন্ত্রাসী তৎপরতার কারণে বাংলাদেশ আজ বহির্বিশ্বে ব্ল্যাক লিস্টেড হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

শুক্রবার ছাত্রীফ্রন্টের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বনানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সভানেত্রীর ভাষণে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাকের পার্টির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুস সামাদ, ছাত্রীফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ সভানেত্রী কানিজ ফাতেমা লিপি, সাধারণ সম্পাদিকা রহিমা সিদ্দিকা রিপু, সাংগঠনিক সম্পাদিকা শারমিন আক্তার লিপি প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ছাড়াও স্বেচ্ছায় রক্তদানসহ দিনব্যাপি কর্মসূচির আয়োজন করা হয়েছিল।