শেখ হাসিনা মঙ্গলবার টুঙ্গিপাড়া যাচ্ছেন
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী ১৬ আগস্ট মঙ্গলবার দু’দিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন।
দলীয় সূত্র জানিয়েছে, শেখ হাসিনা মঙ্গলবার সকাল ৭ টায় সড়কপথে গোপালগঞ্জের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন।
বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠেয় স্মরণ সভায় যোগ দেবেন তিনি।
সফরকালে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া আওয়ামী লীগ এবং পেশাজীবীদের সঙ্গে মত বিনিময় করবেন শেখ হাসিনা। এছাড়া পথে তিনি বেশ ক’টি পথসভায় বক্তব্য রাখবেন।
টুঙ্গিপাড়ায় রাত যাপন শেষে পরদিন বুধবার বিকেলে তিনি ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।
