জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শুক্রবার বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গনে ফ্রি হেলথ্ ক্যাম্প
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদের উদ্যোগে ১২ আগস্ট শুক্রবার ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে সকাল আটটা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত এই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হবে । এতে বিশেষজ্ঞ চিকিৎসকরা গরীব ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করবেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত থাকবেন।
