আ.লীগ সম্পাদক মণ্ডলীর সভা শনিবার
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্পাদক মণ্ডলীর সভা আগামী ১৩ আগষ্ট শনিবার সকাল ১১ টায় দলীয় সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি সভায় সভাপতিত্ব করবেন।
আব্দুল জলিল সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন।
