শেখ হাসিনার সঙ্গে মালদ্বীপের হাই কমিশনারের সাক্ষাত
বাংলাদেশে নবনিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার ড. মোহামেদ অসীম মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন।
ধানমন্ডির সুধাসদনে অনুষ্ঠিত বৈঠকে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বিকেল ৫ টা থেকে প্রায় এক ঘন্টার বৈঠক শেষে ড. অসীম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা দু’দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয় আলোচনা করেছি। এছাড়া সুনামির মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, সে বিষয়েও আমরা আলাপ করেছি।
শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরীও বৈঠকে উপস্থিত ছিলেন।
