বিরোধী দলপন্থী আইনজীবীদের পাল্টা কর্মসূচি দিযেছেন সরকারপন্থী আইনজীবীরা
৩১ অক্টোবর ঢাকায় জাতীয় মহাসমাবেশ ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (বিজেএফএ)। বিরোধীদলপন্থী আইনজীবীদের সংগঠন সম্মিলিত আইনজীবী পরিষদের (এসএএসপি) কার্যক্রমের বিপরীতে সরকারপন্থী আইনজীবীদের সংগঠন বিজেএফএ শুক্রবার এই কর্মসূচি ঘোষণা করে ।
বিএজেএফ’র একাংশ কর্তৃক সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে বিজেএফএ নেতা এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুবুদ্দিন আহমেদ এমপি এ ঘোষনাপত্র পাঠ করেন।
হাইকোর্টের রায় লঙ্ঘন করায় তিনি বিরোধীদলীয় আইনজীবীদের কর্মকান্ডের নিন্দা জানান। এছাড়াও তিনি আদালত প্রাঙ্গনে আইনজীবীদের সকল ধরনের সভাসমাবেশ নিষিদ্ধ করার আবেদন জানান।
তিনি বলেন, আমি যদি সুপ্রিম কোর্টের বিচারক হতাম, তবে অনেক আগেই আদালত প্রাঙ্গনে চলমান আন্দোলনের উপর নিষেধাজ্ঞা আরোপ করতাম।
সমাবেশে ঘোষণার মাধ্যমে ঝিন্টু ইস্যুতে আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে চলমান প্রচারণার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিরোধীদলপন্থী এসএএসপি ৩০ জুলাই চার মাস ব্যাপি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে মানববন্ধান কর্মসূচী, কালো দিবস পালন এবং পেশাজীবীদের সাথে মতবিনিময় । আইনের শাসন ও নিষ্কলুশ বিচার বিভাগের জন্য ৩৫ দফা দাবি বাস্তবায়নে তারা আন্দোলন করে যাচ্ছেন।
