ফরিদপুর - ১ আসনের আসন্ন উপ নির্বাচনে বিএনপির প্রার্থী কাজী সিরাজুল ইসলাম
ফরিদপুর - ১ আসনের আসন্ন উপ নির্বাচনে কাজী সিরাজুল ইসলামকে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির পার্লামেন্টারি বোর্ডের সভায় ছয়জন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়ার পর সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সাক্ষাৎকার প্রদানকারি অপর ছয়জন বিএনপি নেতা হচ্ছেন শাহ মোহাম্মদ আবু জাফর, মনিরুজ্জামান মনির, খন্দকার নাসিরুল ইসলাম, মিয়া সাদেকুর রহমান এবং রাকিব হোসেন চৌধুরী।
পার্লামেন্টারি বোর্ডের সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূইয়া, ড. এআর গনি, মন্ত্রী আবদুল মতিন চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, তানভীর আহমদ সিদ্দিকী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এবং কেএম ওবায়দুর রহমান।
আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমপি কাজী সিরাজুল ইসলাম বিএনপিতে যোগ দেওয়ায় আসনটি শূণ্য হয়েছিল।
