২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি একটি পরিবার, এখানে মতবিরোধ থাকাই স্বাভাবিক: তারেক রহমান

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বলেছেন, বিএনপি পরিবারের লাখ লাখ সদস্যদের মধ্যে মতবিরোধ থাকা স্বভাবিক। তবে এর সুযোগ নিয়ে আর কেউ যেন সুবিধা লুটতে না পারে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2005, 01:06 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

বরিশাল অশ্বিনী কুমার হলে সোমবার সকাল দশটায় বিএনপি আয়োজিত এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি একটি পরিবার। এ পরিবারের সদস্য সংখ্যা লক্ষ লক্ষ। তাই সদস্যদের মধ্যে মতবিরোধ থাকাই স্বাভাবিক। আমাদের মতবিরোধের কারণে তৃতীয় কোন রাজনৈতিক দল যেন কোন সুযোগ নিতে না পারে সেদিকে তৃণমূল পর্যায়ের সকল নেতৃবৃন্দকে সর্বদা সতর্ক থাকার আহবান জানান।

তিনি আরও বলেন, মন্ত্রী পরিষদ যেভাবে সরকার পরিচালনা করেন, ঠিক তেমনিভাবে জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলা, ওয়ার্ড, ইউনিয়নসহ তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের পরিচালনার দায়িত্ব অব্যাহত রেখেছেন।

প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এমপি।

এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক প্রতিমন্ত্রী সেলিমা রহমান, অর্থ প্রতিমন্ত্রী শাহ্ মোহাম্মদ আবুল হোসাইন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোয়জ্জেম হোসেন আলাল প্রমুখ।