২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের সাথে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত থাইল্যাণ্ডের রাষ্ট্রদূত সুফাত চিত্রানুকর রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের সঙ্গে তার বনানীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2005, 09:48 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

এসময় উভয়ে দুই দেশের মধ্যকার বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা করেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

থাই রাষ্ট্রদূত এরশাদকে প্রয়োজনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

এ সময়ে অন্যান্যের মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।