২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই এক দিনের মধ্যে ভোটার তালিকার ব্যাপারে সিদ্ধান্ত নেবে ইসি

নতুন ভোটার তালিকা প্রণয়ন করা হবে কিনা বা আগের তালিকা বলবৎ থাকবে কিনা, এ ব্যাপারে আগামী দুই এক দিনের মধ্যে চুড়ান্ত সিদ্ধান্ত,নেবে নির্বাচন কমিশন (ইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 05:56 PM

নাম প্রকাশে অনিচ্ছুক নির্বাচন কমিশন সচিবালয়ের এক কর্মকর্তা জানান, সিদ্ধান্ত অনুসারে পুরোপুরি নতুন ভোটার তালিকা তৈরী বা আগের তালিকায় নাম সংযোজন করতে ছয় থেকে সাত মাস সময় লাগবে।

তিনি আরো জানান, আগের অভিজ্ঞতা থেকে ভরসা মেলে যে, এ সময়ে মধ্যে আমরা তালিকা প্রনয়নের কাজ বাস্তবায়ন করতে পারবো।

নতুন ভোটার তালিকা প্রনয়ন করতে ১৯৭৩ সালে এবং ১৯৭৬ সালে মাত্র চার মাস, ১৯৮৩ সালে ছয় মাস, ১৯৯০ সালে পাঁচ মাস, ১৯৯৫ সালে চার মাস ১৩ দিন এবং ২০০০ সালে পাঁচ মাস ১৪ দিন সময় লেগেছিল।

ইসি কর্মকর্তা গণমাধ্যমগুলোকে জানান, আগামী সাধারন নির্বাচনের আগে ছবিযুক্ত ভোটার আইডি কার্ড দেওয়া সম্ভব হবেনা। আগামী সাধারন নির্বাচনের পর এ ব্যাপারে একটি পাইলট প্রকল্প হাতে নেয়া হবে।

ভোটার তালিকা নিয়ে ইসি গত ২৬-২৮ জুলাই দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন। ইসি ১১৭ টি রাজনৈতিক দলের মধ্যে ৫৩ টি দলের সাথে আলোচনা করে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে চারদলীয় জোটসহ ৩৭ টি দল নতুন ভোটার তালিকা প্রনয়নের পক্ষে এবং অপর ১৫টি দল আগের তালিকা হালনাগাদ করার পক্ষে মত দেয়।