২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুলাদী ডিগ্রি কলেজে সভা সমাবেশ নিষিদ্ধ, ১৪৪ ধারা জারি

বরিশাল জেলার মুলাদী উপজেলার মুলাদী ডিগ্রি কলেজ মাঠে বৃহস্পতিবার একই স্থানে ছাত্রলীগ ও ছাত্রদল সভা আহবান করায় প্রশাসন সংঘাত এড়াতে বুধবার সভাস্থলে ১৪৪ ধারা জারি করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2005, 04:15 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, বুধবার দুপুর ২টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কলেজ মাঠে কোনো প্রকার সভা সমাবেশ করা যাবে না এবং ১৪৪ ধারা বলবত থাকবে।

এদিকে মঙ্গলবার সভাস্থলে পর পর পাঁচটি বোমা বিস্ফোরিত হয়। তবে কারা এটি ঘটিয়েছে, পুলিশ তা নিশ্চিত করতে পারেনি। কলেজ মাঠে বৃহস্পতিবার ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা ছিলো। হঠাৎ একই স্থানে ছাত্রদল বর্ধিত সভার আহবান করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।