২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গিনেজ রেকর্ডের স্বপ্ন কৃষক মোহাম্মদ সাদেকের নেই, হলেও অখুশি হবেন না

গিনেজ বুকে নাম ওঠানোর কোনও ইচ্ছা কৃষক মোহাম্মদ সাদেকের নেই। তবে রেকর্ড হয়ে গেলে তিনি অখুশিও হবেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 09:09 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে আসলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হসিমুখে তিনি এই উত্তর দেন।

গিনেজ বুক অব রেকর্ডে নাম ওঠানোর কোনও স্বপ্ন তার আছে কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি মুচকি হেসে বলেন, তার এধরনের কোনও স্বপ্ন তার নেই, তবে রেকর্ডটা যদি হয়েই যায় তাহলে অখুশি হওয়ার কোনও কারণ নেই।

কৃষক মোহাম্মদ সাদেক ৩৯ বার সংসদীয় নির্বাচন ও একটি রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রতিবারই তার জামানত বাজেয়াপ্ত হয়।

তিনি নির্বাচনী জামানতের টাকা ১০ হাজার থেকে কমিয়ে পাঁচ হাজার টাকা করতে সরকারের প্রতি দাবি জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে জামানতের টাকা কমানোর আবেদন করেছি কিন্তু কমিশন এ ব্যাপারে কোনও কিছু বলেনি।

নির্বাচনপ্রেমী এই নেতা সুনামগঞ্জ-৩ উপ নির্বাচন ছাড়া প্রতিটি নির্বাচনেই ভোটের ক্ষেত্রে তিন ডিজিট অতিক্রম করতে পারেননি।

১৯৯১ সালে তিনি প্রথম সংসদীয় নির্বাচনে অংশ নেন। এছাড়া তিনি ১৯৮১ সালের রাষ্ট্রপতি নির্বাচনেও অংশ নেন।