২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছরে বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনের অধীনে ৭,৯৭৪ টি মামলার নিষ্পত্তি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দুই বছর আগে বিকল্প বিরোধ নিষ্পত্তি আইন (এডিআর) প্রণয়নের পর এ পর্যন্ত এ আইনের আওতায় মোট ৭,৯৭৪ টি মামলার নিষ্পত্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:55 PM

মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত মাসিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০০৩ সালের ১ মে থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত অর্থঋণ আদালত আইনের আওতায় ঋণ খেলাপিদের কাছ থেকে ৯৪১৬ দশমিক ৭৪ কোটি টাকার বিপরীতে ২৩৫৯ দশমিক ৮৯ কোটি টাকা আদায় করা হয়েছে।

মন্ত্রী বলেন, বিচার বিভাগ সংস্কারের ক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তি আইন ও অর্থঋণ আদালত আইন সরকারের দুটি যুগান্তকারী পদক্ষেপ। এই দুটি আইন প্রণয়নের মাধ্যমে সরকার ব্যাপক সফলতা অর্জন করেছে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর, আইন মন্ত্রণালয়ের সচিব আলাউদ্দিন সরদার উপস্থিত ছিলেন।