২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ নেতা হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে পটুয়াখালীতে হরতাল পালিত

যুবলীগের জেলা কমিটির নেতা মাহমুদুর রহমান পলাশ মৃধার হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সোমবার পটুয়াখালী শহরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। পৌরবাসির ব্যানারে পলাশের পরিবার এ হরতাল আহ্বান করেছিল।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2005, 09:28 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

হরতাল চলাকালে শহরের সকল প্রকার দোকান, স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ ছিল। ব্যাংক বীমা খোলা থাকলেও প্রধান গেট বন্ধ ছিল। হরতালের সমর্থনে শহরের বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড মিছিল বের হয়।

গত ৭ জুলাই যুবলীগের কাউন্সিলে দু গ্রুপের মধ্যে সংঘর্ষে সাধারণ সম্পাদক প্রার্থী মাহমুদুর রহমান পলাশ আহত হন এবং চিকিৎসার জন্যে ঢাকায় নেওয়ার পথে ১১ জুলাই তিনি মারা যান।

এ ঘটনায় পলাশের বাবা বাদি হয়ে সাবেক পৌর চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সুলতান আহমদ মৃধা, বর্তমান পৌর চেয়ারম্যান ও বিএনপি নেতা মোশতাক আহমদ পিনুসহ ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।