২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজেল, কেরোসিনের মূল্য বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ

দেশে ডিজেল ও কেরোসিনের মূল্য পুনরায় বৃদ্ধির উদ্যোগ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এমপি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2005, 05:23 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

রোববার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইতোপূর্বে ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধিতে কৃষকদের অবস্থা কাহিল হয়েছে। পুনরায় মূল্য বৃদ্ধি করা কৃষক ও নিম্নআয়ের মানুষকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপের সামিল।

তারা আরও বলেন, গত চার বছরেরও কম সময়ে সারের দাম বেরেছে দেড় থেকে দুই গুণ। মধ্যস্বত্ত্বভোগীদের লুটপাটের কারণে বাজরে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে কিন্তু কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না।

বিবৃতিতে তারা বলেন, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ দেশের কোনো কিছুর ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই। তাদের আগ্রহ শুধু দেশ ও জনগণের সম্পদের দিকে।

তারা এই ‘ব্যর্থ, অযোগ্য, অদক্ষ ও লুটেরা সরকারের অপকর্ম ও দুঃশাসনের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকল নাগরিককে এগিয়ে আসার আহবান জানান।