২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণফোরামের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত

গণফোরোমের আসন্ন জাতীয় সম্মেলন উপলক্ষ্যে প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে।  আগামী ৫ আগস্ট ইঞ্জিনিয়ার্স ইনসস্টিটিউটে এ সম্মেলন অনুষ্ঠিত হবে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার পার্টি প্রধান ড. কামাল হোসেনের সভাপতিত্বে এক সভায় মফিজুল ইসলাম খান কামালকে আহ্বায়ক করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

সভায় অর্ভ্যথনা, অর্থ, ড্রাফটিং, দপ্তর, প্রচার ও প্রকাশনা, মিডিয়া, সাজসজ্জা, খাদ্য, স্বেচ্ছাসেবক ও মঞ্চ ব্যবস্থাপনা বিষয়ক উপ-কমিটি গঠন করা হয়।