২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্জয়ের বিরুদ্ধে মামলার কার্যক্রমের ওপর সোমবার হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছে

আওয়ামী লীগ সাংসদ অ্যাডভোকেট রহমত আলীর পুত্র জামিল হোসেন দুর্জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রমের হাইকোর্ট ওপর সোমবার স্থগিতাদেশ জারি করেছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 10:28 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

মামলাটি কেন খারিজ করে দেওয়া হবে না, হাইকোর্ট সরকারকে এ মর্মে কারণ দর্শানোর জন্য রুল জারি করেছে। দুর্জয়ের দায়ের করা খারিজ আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আব্দুর রশিদ এবং বিচারপতি এটিএম ফজলে কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

এ রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার সকল প্রকার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ বজায় থাকবে।

শ্রীপুর থানা বিএনপি নেতা জসিমউদ্দিন দুলদুল ২০০৪ সালের ১৩ ফেব্রুয়ারি শ্রীপুর থানায় দুর্জয়ের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।

আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির অন্যতম সদস্য দুর্জয় ওই বছরই ফেব্রুয়ারির ১৮ তারিখ হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেন।

ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ দুর্জয়ের পক্ষে মামলা পরিচালনা করেন।