আদালত অবমাননা আইন সংশোধনের খসড়া মন্ত্রিপরিষদ থেকে ফেরত
আরো যাচাই বাচাইয়ের জন্য মন্ত্রিপরিষদ সোমবার আদালত অবমাননা আইন সংশোধনের খসড়া ফিরিয়ে দিয়েছে।
আইনের নির্দিষ্ট সংজ্ঞা ও আদালত অবমাননার খুঁটিনাটিসহ আইন মন্ত্রণালয় আইন প্রস্তুত করে।
মন্ত্রিপরিষদে আইনটি সংশোধন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে আইন মন্ত্রণালয় সূত্র জানান, মন্ত্রিপরিষদ জানিয়েছে আদালত অবমাননা খুবই গুরুত্বপূর্ণ আইন এবং এ সংশোধনের জন্য জনমত যাচাই করা উচিত।
