২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারে বিরোধী দলের সমন্বিত রূপরেখা চূড়ান্ত পর্যায়ে

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সহ যুগপৎ আন্দোলনরত ‘১৪ দল’ এর তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারের সমন্বিত রূপরেখা এখন প্রায় চূড়ান্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 08:29 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

শনিবার বিকেলে অনুষ্ঠিত এক দীর্ঘ বৈঠকে বিরোধী দলের এ অভিন্ন রূপরেখার ‘খসড়া’ চূড়ান্ত করা হয়েছে। আগামী দু’য়েক দিনের মধ্যেই সমন্বিত রূপরেখা চূড়ান্ত করা সম্ভব হবে বলে ১৪ দলের নেতৃবৃন্দ বিডিনিউজকে জানিয়েছেন।

শনিবার বিকেলে মতিঝিলের একটি বাণিজ্যিক কার্যালয়ে বিকেল সাড়ে ৩ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত অনুষ্ঠিত এ বৈঠকে সংস্কার বিষয়ক উপ কমিটির সদস্যরা ছাড়াও আওয়ামী লীগসহ ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বিডিনিউজকে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন সংস্কারে ১৪ দলের সমন্বিত খসড়া প্রস্তাব এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। কমিটি আর এক দু’টি সভায় বসলেই এটি চূড়ান্ত করা সম্ভব হবে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, আজকের (শনিবার) বৈঠকে খসড়া প্রায় চূড়ান্ত করা হয়েছে। একেবারে চূড়ান্ত করতে দু’য়েক দিন লাগবে।