পটুয়াখালীতে যুবলীগের সভাস্থলে ছাত্রদল ও যুবদলের হামলা
পটুয়াখালীতে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় জেলা যুবলীগের সম্মেলনস্থলে ছাত্রদল ও যুবদলের কর্মীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। এ সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের ব্যায়ামাগার সংলগ্ন মাঠে যুবলীগের সম্মেলন উপলক্ষে নির্মিত সভাস্থলে বুধবার রাত ৯টায় যুবদল ও ছাত্রদলের কর্মীরা হামলা চালায়। তারা এ উপলক্ষে নির্মিত তোরণে আগুন ধরিয়ে দেয় ও চেয়ারসহ বিভিন্ন জিনিস লুটপাট করে।
এ সময় পাশেই পুলিশ থাকলেও তারা কোনো পদক্ষেপ গ্রহনে এগিয়ে আসেনি।
তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সম্মেলন যোগ দিতে যুবলীগের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর কবির নানক পটুয়াখালী আসছেন। লঞ্চে থাকা অবস্থায় তার সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আগামীকাল (বৃহস্পতিবার) সম্মেলন না হতে পারলে শনিবার হরতাল ডাকা হবে।
