টেংরাটিলা গ্যাস ক্ষেত্রের অগ্নিকা-ে সরকারের স্বেচ্ছাচারিতাকে দায়ি করেছে আ.লীগ
টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে ভয়াবহ অগ্নিকা- ও কোটি কোটি টাকা ক্ষয় ক্ষতির জন্য জোট সরকারের দুর্নীতি, অযোগ্যতা, অদক্ষতা, অব্যবস্থাপনা ও স্বেচ্ছাচারিতাকে দায়ি করেছে আওয়ামী লীগের সংসদীয় দল (এএলপিপি)। তারা দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা, নাইকো’র কাছে ক্ষতিপূরণ আদায় ও চুক্তি বাতিল এবং অবৈধ চুক্তির সঙ্গে জড়িতদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ছয় দফা সুপারিশ উত্থাপন করেছে।
সম্প্রতি ঘটনাস্থল পরিদর্শন শেষে বুধবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সংসদীয় প্রতিনিধি দলের নেতা ও সংসদে বিরোধী দলীয় উপনেতা আব্দুল হামিদ এ্যাডভোকেট বলেন, জাতীয় স্বার্থ বিরোধী এত বড় একটি ঘটনা ঘটলো, অথচ সংসদে এ নিয়ে কোনও আলোচনা হলো না। অন্যদিকে সরকারের অপকর্মের কারণে টেংরাটিলার অপচয়ের ব্যাপারে কোনও কথা না বলে অর্থমন্ত্রী অপচয়ের অভিযোগে পাইপ লাইনের বদলে বাসা বাড়িতে সিলি-ারে করে গ্যাস সরবরাহ করার কথা বলছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি এক প্রশ্নের জবাবে জানান, জাতীয় স্বার্থ বিরোধী এ ঘটনায় আওয়ামী লীগ নিশ্চুপ বসে থাকবে না। সংসদীয় প্রতিনিধি দলের তদন্ত রিপোর্ট দলীয় ফোরামে পর্যালোচনা করে আমরা আন্দোলন কর্মসূচি দেব।
তবে দুর্ঘটনার জন্য সরাসরি দায়ি কোম্পানি নাইকো’কে প্রত্যাহারের দাবি আওয়ামী লীগ জানাবে কিনা এ ব্যাপারে সংবাদ সম্মেলনে সুষ্পষ্ট করে কিছু বলা হয়নি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আব্দুল হামিদ এ্যাডভোকেট ছাড়াও বিরোধী দলীয় হুইপ মির্জা আজম এমপি, কর্ণেল (অব:) ফারুক খান এমপি, শামসুর রহমান শরিফ এমপি ও জাহিদ আহসান রাসেল এমপি।
