বাঞ্চারামপুরের বিএনপি ও জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান
ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার বিএনপি ও জাতীয় পার্টির পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
সোমবার বিকালে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ’র আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাঞ্চারামপুর ডিগ্রী কলেজে সাবেক ভিপি একেএম মুসার নেতৃত্ব তারা আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
এদিকে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিএনপি সমর্থকরা বাঞ্চারামপুরে আওয়ামী লীগ সমর্থকদের কয়েকটি দোকান ভাংচুর এবং ঢাকায় আসার সময় সময় বাসে হামলা চালায়।
যোগদান অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু, ম্ফোাজ্জল হোসেন চৌধুরী মায়া ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও বাঞ্চারামপুরের সাবেক এমপি ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
ঢাকায় যোগদান অনুষ্ঠানে যাবার সময় ১১টার দিকে স্থানীয় টেম্পো স্ট্যান্ডে বিএনপি’র একদল সশস্ত্র সমর্থক হামলা চালিয়ে দুটি বাস ভাংচুর করে। বাঞ্চারামপুর বাজারে আওয়ামী লীগ সমর্থকদের বেশ কয়েকটি দোকান ভাংচুর করে বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম জানায়, স্থানীয় পুলিশের সহায়তায় বিএনপির সন্ত্রাসীরা বাসে হামলা চালিয়েছে।
