২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্তুলারমাকে বান্দরবানে প্রবেশ করতে দেওয়া হবে না: বাঙালী সমঅধিকার আন্দোলন

সেনাবাহিনীর বিরুদ্ধে কুৎসা রটনা ও বাঙালী বিরোধী ষড়যন্ত্রের অপরাধে সন্তুলারমাকে বান্দরবানে প্রবেশ করতে দেওয়া হবে না- এ দাবি করেছে বাঙালী সমঅধিকার আন্দোলন, বান্দরবান জেলা শাখা।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 09:36 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

সমঅধিকার আন্দোলনের নেতা হাফিজুর রহমান মাস্টারের সভাপতিত্বে রোববার বান্দরবান প্রেস ক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক ওসমান গণি, আব্দুল মাবুদ, কাজী মহতুল হোসাইন যতœ প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ সরকারে দায়িত্বে নিয়োজিত থেকে ও জাতীয় পতাকাবাহী গাড়িতে চড়ে সন্তু লারমা দেশের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দেশদ্রোহীতার অপরাধ করেছেন। যখনই তিনি বান্দরবান আসবেন, তখনই তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

সাঁওতাল বিদ্রোহ’ দিবস উপলক্ষ্যে  শনিবার ঢাকায় অনুষ্ঠিত জনসভায় বক্তৃতাকালে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তুলারমা) সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়।