এরশাদ-বিদিশার ছবি প্রকাশ করায় সাতক্ষীরায় দৈনিক যুগান্তরের কপিতে অগ্নি সংযোগ
এরশাদ-বিদিশার পাঞ্জা লড়ার ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশ করায় বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীরা যুগান্তরের কয়েকটি কপিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
ছাত্র সমাজের আহ্বায়ক আকরাম হোসেন খান বাপ্পীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে রিপোর্টাস ক্লাবের সামনে কয়েকটি যুগান্তরের কপিতে আগুন দেয়।
এসময় তারা যুগান্তর সম্পাদক আবেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে।
