২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দল চাইলে সংবিধান সংশোধন করে হরতাল নিষিদ্ধ করা হবে : মওদুদ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিরোধী দল চাইলে সংবিধান সংশোধন করে হরতাল নিষিদ্ধ করা হবে। কারণ হরতাল একটি রাজনৈতিক বিষয়, সমঝোতা ছাড়া আইন করে হরতাল বন্ধ করা যাবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 09:52 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

মঙ্গলবার জাতীয় সংসদে ২০০৫-০৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনাকালে তিনি এ কথা বলেন। ব্যারিস্টার মওদুদ তার বক্তব্যে সরকারি বিভিন্ন পদক্ষেপ ও উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরেন।

তিনি আরও বলেন, অতীত ঐতিহ্যের কারণে ছাত্র সংগঠনগুলো থাকা উচিত। তবে এগুলোর কোনও রাজনৈতিক দলের অনুগত থাকবে কিনা তা ভেবে দেখা দরকার।

তিনি বিরোধী দলকে সংসদে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান।