প্রিজন সেল থেকে বিদিশার জামিনে মুক্তি
সাবেক সামরিক শাসক হোসেইন মোহাম্মদ এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশা ২৩ দিন পর সোমবার সন্ধ্যায় জামিনে কারামুক্তি পেয়েছেন।
হাইকোর্টের একটি বেঞ্চ শনিবার মানি লন্ডারিং মামলায় তার দুই মাসের অন্তবর্তী জামিন মঞ্জুর করে।
বিদিশার আইনজীবী বিকাল তিনটায় প্রয়োজনীয় কাগজপত্র কারাকর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়। প্রক্রিয়া শেষে কারা কর্তৃপক্ষ সন্ধ্যা পৌনে সাতটায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে তাকে মুক্ত করে।
গত ১৬ জুন গুলশান থানায় বিদিশার বিরুদ্ধে মানি ল্যন্ডারিং মামলা দায়ের করা হয়।
চুুরি, অর্থ আত্মসাৎ এবং পাসপোর্ট জালিয়াতি মামলায় গত ৪ জুন বিদিশাকে গ্রেফতার করা হয়। এরশাদ এবং সরকার কর্তৃক দায়েরকৃত ওই তিনটি মামলায় বিদিশা অন্তবর্তী জামিন লাভ করে।
