২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সংস্কার জরুরি: বার্নসের সাতে বৈঠকে আওয়ামী লীগ নেতারা

প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতারা সফররত মার্কিন আন্ডার সেক্রেটারি নিকোলাস বার্নসের সাথে বৈঠকে বলেছেন, নির্বাচন কমিশন ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংস্কার ছাড়া সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্ভব নয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2005, 10:19 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

বৈঠকের পর আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বিডিনিউজকে বলেন, আওয়ামী লীগ সংসদীয় গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা মনে করি জনগণের অধিকার রয়েছে আগামী নির্বাচনে তাদের পছন্দের সরকারকে বেছে নেওয়ার।

তিনি আরও বলেন যে সকল দলের জন্য সমতাসম্পন্ন নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার মাধ্যমেই এটা সম্ভব হতে পারে।

আওয়ামী লীগ নেতারা মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি নিকোলাস বার্নসকে নির্বাচন কমিশন ও তত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংস্কার প্রসঙ্গে আওয়ামী লীগের প্রস্তাবনা বিষয়ে অবহিত করেন।

মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ এবং রাষ্ট্রদূত হ্যারি কে টমাস উপস্থিত ছিলেন।