২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মস্কোর উদ্দ্যেশে হাসিনার প্যারিস ত্যাগ

আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা চার দিনের সফরে শনিবার মস্কোর উদ্দ্যেশে প্যারিস ত্যাগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

হাসিনার অন্যান্য সফর সঙ্গীর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি এবং সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন।

প্যারিস ত্যাগের সময় বিমানবন্দরে আওয়ামী লীগ ফ্রান্স শাখার সভাপতি নিজামুদ্দিন আহমেদ, অল ইউরোপিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ গণিসহ ইউরোপ প্রবাসী অসংখ্য বাংলাদেশী উপস্থিত ছিল।

জুনের ২৯ তারিখে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।