২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৩-০৪ অর্থ বছরে চিংড়ি রপ্তানি করে বাংলাদেশের ২,১৫৩ কোটি টাকা আয়

২০০৩-০৪ অর্থ বছরে চিংড়ি রপ্তানি করে বাংলাদেশ ২,১৫৩ কোটি টাকা আয় করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2005, 09:30 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

সাংসদ এম এ সুলতান’র এক প্রশ্নের জবাবে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বৃহস্পতিবার জাতীয় সংসদকে এ কথা জানান।

২০০৩-০৪ অর্থ বছরে দেশে উৎপাদিত চিংড়ি’র ৩৫ শতাংশ রপ্তানি করে এই বৈদেশিক মুদ্রা অর্জন করে বলে মন্ত্রী সংসদকে জানান। ওই অর্থ বছরে বাংলাদেশে পৌনে দু লাখ মেট্রিক টন চিংড়ি উৎপাদিত হয়।