২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী শাসন প্রতিষ্ঠা করে দেশ বাঁচাতে হবে: চরমোনাই পীর

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর, চর মোনাইয়ের পীর মাওলানা সৈয়দ ফজলুল করীম দেশ ও জাতিকে রক্ষা করতে ইসলামী শাসন প্রতিষ্ঠ^া করা জরুরি বলে মত প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2005, 06:45 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

বরিশালের চরমোনাই মাদ্রাসা মিলনায়তনে পেশাজীবী সুশীল সমাজের সাথে মতবিনিময়কালে মঙ্গলবার তিনি এ কথা বলেন। দলের এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।

তিনি বলেন, গণ বিপ্লবের মাধ্যমে ইসলামী শাসন প্রতিষ্ঠা করে জালিম শাসকদের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে।

এ সংগ্রামে সকলের অংশগ্রহণ আবশ্যক বলেও তিনি মত প্রকাশ করেন।