২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ের বাঙালিরা দুই গ্রুপে মুখোমুখি, চরম উত্তেজনা

পাহাড়ে বসবাসরত শান্তিচুক্তির পক্ষে বিপক্ষের বাঙালিরা এখন মুখোমুখি। এ নিয়ে পার্বত্য চট্টগ্রামের সর্বত্র দেখা দিয়েছে চরম উত্তেজনা।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 07:12 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

চুক্তির পক্ষের স্থায়ী বাঙালি কল্যাণ পরিষদ ও চুক্তির বিপক্ষের সমঅধিকার আন্দোলন নামধারী প্রতিদ্বন্দ্বী দুটি সংগঠনের রেষারেষিতে পাহাড়ের বাঙালিরা এখন স্পষ্টতই দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন।

সোমবার স্থায়ী বাঙালি কল্যাণ পরিষদ এক সংবাদ বিবৃতিতে বলেছে, একটি বিশেষ মহল সমঅধিকার নামধারী নেতাদের বিভিন্নভাবে ব্যবহার করে পরিষদের নেতাদের সংগঠন বদল করার বিষয়ে চাপ সৃষ্টি করছে।

বিবৃতিতে বলা হয়, এরই অংশ হিসেবে রোববার বান্দরবান প্রেসক্লাবে ডেকে নিয়ে পরিষদ নেতারা সংগঠন বদল করে সমঅধিকারে যোগ দিয়েছেন মর্র্মে জোর করে স্বাক্ষর আদায়ের চেষ্টা করে।

স্থায়ী বাঙালি কল্যাণ পরিষদের বিবৃতিতে বলা হয়, শান্তিচুক্তির বাস্তবায়নই পার্বত্য সমস্য সমাধানের একমাত্র পথ। চুক্তি বাস্তবায়িত হলে পাহাড়ে বসবাসরত পাহাড়ি ও স্থায়ী বাঙালি সকলেরই অধিকার আদায় হবে।