২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে একই স্থানে আ. লীগ ও বিএনপি সভা আহবান করায় ১৪৪ ধারা জারি, পরে অন্যত্র আ. লীগের সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন খেলার মাঠে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করায় সোমবার বিকেলে সেখানে আওয়ামী লীগ ও বিএনপি আহুত সভা অনুষ্ঠিত হতে পারেনি।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2005, 05:42 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

আওয়ামী লীগ পরে একই ইউনিয়নের ফুলকোচা প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ করেছে।

ছোনগাছা ইউনিয়ন পরিষদের বাজেট অধিবেশনে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আওয়ামী লীগ এ ইউনিয়নের খেলার মাঠে সোমবার বিকেল ৩টায় জনসভা আহ্বান করে। অন্যদিকে, বিএনপিও একই সময় একই স্থানে মতবিনিময় সভা আহ্বান করে মাইকিং চালালে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

ছোনগাছা ইউনিয়ন পরিষদে ১১ জুন বাজেট অধিবেশন চলাকালে ১০/১২ জন সন্ত্রাসীর একটি দল অধিবেশনে হামলা চালায়। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম জিন্নাহসহ কয়েকজন আহত হয়। মাথা ফেটে যায় একজন মহিলা ইউপি সদস্যের।