আলেম-ওলামাদের নেতৃত্বেই বাংলাদেশ বিদেশী শাসনমুক্ত হয়েছে : আমিনী
ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মুফতি ফজলুল হক আমিনী এমপি দাবি করেছেন যে, বাংলাদেশকে বিদেশী শাসনমুক্ত করার আন্দোলন আলেম-ওলামাদের নেতৃত্বেই হয়েছিলো এবং এতে অন্য কারো অংশীদারিত্ব নেই।
তিনি বুধবার ইসলামী ছাত্র মোর্চার ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশকে দু’শ বছরের বিদেশী শাসন থেকে মুক্ত করার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আলেম ওলামাগণ এবং এতে আর কারো অংশীদারিত্ব নেই।
মুফতি আমিনী আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে অনেকেই টাকার জন্য আমেরিকা বা ভারতসহ বিভিন্ন এনজিও’র দ্বারস্থ হচ্ছেন। তাদের মনে রাখা উচিত, টুৃপিওয়ালাদের সমর্থন ছাড়া কেউই ক্ষমতায় যেতে পারবে না।
সম্মেলনে ইসলামী ছাত্র মোর্চার ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নতুন কমিটি গঠিত হয়।
