২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় বিএনপি’র বিরুদ্ধে বিএনপি’র মিছিল

দলীয় কোন্দলের কারণে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার বরগুনা জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি’র একাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2005, 09:48 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

বরগুনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি এসএম নজরুল ইসলাম, সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সগীর, ছাত্রদল নেতা সোহাগ প্রমুখ।

২৬ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালনকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়। এই ঘটনায় বিএনপির সাধারণ সম্পাদক বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলার আসামীরা মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিন পেয়ে মিছিল ও সমাবেশ করে।