২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলাপাড়ায় যুবদলের দু’গ্রুপে সংঘর্ষ, ২ আহত, গ্রেফতার ৪

পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় শনিবার যুবদলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন কর্মী গুরুতর আহত হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 05:44 PM

আহতরা হচ্ছে রফিক (৩৫) ও দুলাল (২৮)। তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপুরে গাজীবাড়ি ও চাকামইয়া গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে বিএনপি নেতা আব্দুল মান্নান খানের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির জিনিসপত্র ভাংচুর ও তছনছ করা হয়। এসময় ভাই ভাই ওয়ার্কশপে হামলা চলানো হয়।

এ ঘটনায় পুলিশ যুবদল নেতা ইউপি মেম্বার মামুন শিকদার (৩৪), রাজিব (২৫), সুজন (২৫) ও মোজাম্মেলকে (২৬) গ্রেফতার করেছে।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এদিকে আবারও সংঘর্ষের আশংকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।