হাসানুল হক ইনু ও সৈয়দ জাফর সাজ্জাদ পুনরায় জাসদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত
হাসানুল হক ইনু এবং সৈয়দ জাফর সাজ্জাদ আবারও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার ঢাকায় মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে দুই নেতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজ নিজ পদে নির্বাচিত হন। দেশের প্রায় ১২০৫ জন প্রতিনিধি ও কাউন্সিলর এ সম্মেলনে যোগ দেন।
মঙ্গলবার গভীর রাতে সম্মেলনের নির্বাচনী অধিবেশনে ১০১ সদস্যের কেন্দ্রীয় কার্যকরী কমিটি ছাড়াও ১৫ সদস্যের স্থায়ী কমিটি এবং ২৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠিত হয়।
নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যকরী কমিটিতে নির্বাচিতদের মধ্যে রয়েছেন, হাসানুল হক ইনু সভাপতি, সৈয়দ জাফর সাজ্জাদ সাধারণ সম্পাদক, মঈনউদ্দিন খান বাদল কার্যকরী সভাপতি, শরীফ নূরুল আম্বিয়া, আবুল কালাম আজাদ, নূরুদ্দিন জাহেদ মঞ্জু, রবিউল আলম, মোযহারুল হক, ইন্দুন্দন দত্ত, মীর হোসাইল আখতার, আবু মোহাম্মদ হাসেম ও আব্দুল হাই তালকুদার সহ-সভাপতি, শিরীন আখতার, ইকবাল হোসেন খান ও নাজমুল হক প্রধান যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ খালেদ, হাবিবুর রহমান শওকত, রেজাউল করিম তানসেন এবং লোকমান আহমেদ সাংগঠনিক সম্পাদক এবং আইয়ুব আলী খান কোষাধ্যক্ষ।
পুন:নির্বাচিত সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ বৃধবার এক বিবৃতিতে কাউন্সিল সফল করায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন।
