২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে মাহি বি চৌধুরীর সাক্ষাত

বিকল্প ধারা নেতা মাহি বি চৌধুরী এমপি মঙ্গলবার রাতে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সুধাসদনে সাক্ষাত করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 11:47 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

রাত ১০ টা থেকে প্রায় এক ঘন্টা তিনি সুধা সদনে অবস্থান করেন।

এ সময়ে তারা দেশের রাজনৈতিক অবস্থা, সরকার বিরোধী চলমান আন্দোলন, আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন বলে একটি সূত্র জানিয়েছে।

অন্যদিকে মাহি বি চৌধুরী বিডিনিউজকে জানান, আমি রাজনৈতিক কোনও বিষয় নিয়ে আলোচনার জন্য সেখানে যাইনি। আমার গাড়ি ওই এলাকায় বিকল হয়ে যাওয়ায় আমি কিছুক্ষণের জন্য সুধাসদনে গিয়েছিলাম। সেখানে চা পান করেছি।

আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে দেখা হয়েছে কিনা প্রশ্ন করা হলে মাহি বি চৌধুরী বলেন, বিরোধী দলীয় নেতার সঙ্গে আমার দেখা হয়েছে। তিনি আমাদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নিয়েছেন। তবে রাজনৈতিক কোনও বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা হয় নি।

তিনি বলেন, আমি যে সুধা সদন গিয়েছিলাম এটি আমার বাবা (বিকল্প ধারা প্রধান ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী) জানেন না। তবে রাতে ফিরে আমি তাকে বিষয়টি জানাব।