২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জিল্লুর রহমান

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জিল্লুর রহমান দীর্ঘদিন লন্ডনে চিকিৎসা শেষে সোমবার দেশে ফিরেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 05:41 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

তিনি বিবিধ জটিল রোগের কারণে প্রথমে দেশে বারডেম হাসপাতাল এবং পরে বিশেষজ্ঞদের পরামর্শে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জিল্লুর রহমান তার রোগমুক্তির জন্যে প্রার্থনা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।