২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে সম্পূরক বাজেট নিয়ে আলোচনা শুরু, সোমবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত অধিবেশন মুলতবি

রোববার জাতীয় সংসদে ২০০৪-০৫ অর্থ-বছরের সম্পূরক বাজেট নিয়ে আলোচনা শুরু হয় এবং দিনের কার্যসূচি শেষে অধিবেশন সোমবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 10:15 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের সভাপতিত্বে বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হয়। পরে দিনের কার্যসূচি অনুযায়ী সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু হয়।

প্রথম দিনের আলোচনায় অংশ নেন বিএনপির কাজী রফিকুল ইসলাম, আব্দুল মোতালেব আকন্দ, দিলদার হোসেন সেলিম, জামায়াতে ইসলামীর শাহ রুহুল কুদ্দুস, আব্দুস সাত্তার আকন্দ এবং জাতীয় পার্টির গোলাম হাবিব দুলাল।

বিএনপি ও জামায়াতের সদস্যরা সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রশংসা এবং সম্পূরক বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে তা অনুমোদনের সুপারিশ করেন।

জাতীয় পার্টির সদস্য গোলাম হাবিব দুলাল প্রশ্ন তোলেন, সবই যদি প্রশংসা করার মতো হয়, তাহলে বাংলাদেশের এত পেছনে থাকার কথা নয়। তিনি বিভিন্ন অভিযোগ তুলে ধরে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তিনি বলেন, সম্পূরক বাজেটে আট হাজার ৩০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের সমালোচনা করে বলেন, এ ধরনের ব্যয় অনুমোদন করা যায়না। বাজেটের আগেই সরকারের সম্ভাব্য ব্যয় সম্পর্কে প্রস্তুতি থাকা দরকার।

সোমবার বিকেল সাড়ে পাঁচটায় সংসদ অধিবেশন আবারও বসবে।