২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী উপনির্বাচন স্থগিত করার আবেদন হাইকোর্টে খারিজ

নরসিংদী-১ আসনের উপনির্বাচন স্থগিত রাখার জন্য দায়ের করা রিট আবেদন রোববার হাইকোর্ট খারিজ করে দিয়েছেন। ২২ জুন এ নির্বাচন অসুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 05:45 PM

ফেরদৌস উর রহমানের দায়েরকরা আবেদনের শুনানির পর বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান এবং বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ আদেশ দেন।

জাপান ফেরত ফেরদৌস উর রহমান গত ২৮ মে উপ নির্বাচনে প্রতিদ্বন্দিতার জন্য রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

রিটার্নিং অফিসার তাকে একজন ঋণ খেলাপী হিসেবে শনাক্ত করেন এবং ২৯ মে তার মনোনয়নপত্র বাতিল করেন।

তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ফেরদৌস উর রহমান রিটার্নিং অফিসারের কাছে একটি আপিল করেন। রিটার্নিং অফিসার তার আপিল খারিজ করে দেন। তিনি নির্বাচন কমিশনে আরেকটি আপিল করেন। আপিলটি নির্বাচন কমিশনে বিবেচনাধীনে রয়েছে।

এদিকে ফেরদৌস উর রহমান রোববার হাইকোর্টে নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহন না করা পর্যন্ত এ নির্বাচন স্থগিত রাখার জন্য একটি রিট পিটিশন করেন।

অ্যাডভোকেট আব্দুস সোবহান এবং এডভোকেট মাসুদুর রহমান আদালতে পিটিশনকারীর পক্ষে লড়ছেন।

বিচারপতি এমএ মতিন এবং বিচারপতি এএফএম আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের আরেকটি বেঞ্চ একই নির্বাচনে অংশগ্রহনে আগ্রহী বেলাল হোসেনের রিট পিটিশনটি বাতিল করে দেন। বেলাল তার মনোনয়ন বাতিলের বৈধতা নিয়ে রিট পিটিশন করেছিলেন।

রির্টার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে বলেন যে, মনোনয়নপত্রের সাথে ঠিক সময়ে মনোনয়ন ফি বাবদ অর্থ জমা দেওয়া হয়নি।

এডভোকেট আবুল হোসেন আজাদী পিটিশনকারীর পক্ষে লড়ছেন।