জাতীয় পার্টি নেতা ৩ দিনের রিমান্ডে
নামে একজন নারীকে হত্যা করার অভিযোগে গ্রেফতারকৃত জাতীয় পার্টি (এরশাদ) নেতা হারুন উর রশিদকে সোমবার তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শনিবার রাতে গুলশান থানা পুলিশ তাকে বাড্ডার বাসভবন থেকে গ্রেফতার করেছিল।
বিদিশাকে হত্যার করার প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিলো এমন বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) ওবায়দুল হক।
রিমান্ড প্রার্থণার আগে আদালতে দায়ের করা পুলিশ ফরোয়ার্ডিংয়ে বিদিশা সম্পর্কিত কোন কথা উল্লেখ করা হয়নি।
ওবায়দুল হক জানান, বিদিশাকে হত্যা করার চেষ্ঠা করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়নি।
পুলিশের সূত্র মতে, গ্রেফতারকৃত হারুণ জাতীয় পার্টির গুলশান থানার সাধারণ সম্পাদক। এরশাদ ও বিদিশার সঙ্গে তার ঘনিষ্টতা ছিল।
২৬ মে গুলশানের একটি হোটেলের সামনে থেকে পুলিশ আজিরণের লাশ উদ্ধার করেছিল।
