বাগেরহাটে ব্রাক কার্যালয়ে ডাকাতি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় সোমবার রাতে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ব্রাকের পুলেরহাট শাখায় ডাকাতি সংগঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৬/৭ জনের একটি ডাকাত দল অফিসের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা ২০ হাজার টাকা নিয়ে যায়। ঘটনার সময় শাখার ব্যবস্থাপক বিষ্ণুপদ সরকারকে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
এরপর ডাকাত দলটি কাচুবুইয়া গ্রামের আবদুর রশিদের বাড়িতে হামলা চালায়।
এ ব্যাপারে মোড়েলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
