শুক্রবার আওয়ামী লীগ ওয়ার্কিং কমিটির জরুরি সভা
আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের (ওয়ার্কিং কমিটি) জরুরি সভা শুক্রবার সকাল ১০টায় ধানমণ্ডি কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।
দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ওয়ার্কিং কমিটির সকল সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
বাজেট বিষয়ে শেখ হাসিনার সংবাদ সম্মেলন
এদিকে আওয়ামী লীগ সভানেত্রী ও জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা শুক্রবার বেলা ৩টায় তার ধানমণ্ডির কার্যালয়ে ২০০৫-০৬ অর্থবছরের জন্যে প্রস্তাবিত বাজেট সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
