২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে নারী আসন পিটিশনের শুনানি মুলতবি করেছেন সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট শনিবার সংসদে সংরক্ষিত নারী আসন বিষয়ে সংসদের ১৪ তম সংশোধনীর কয়েকটি বিধান চ্যালেঞ্জ করে দায়ের করা তিনটি রিট আবেদন খারিজ করে দেওয়া সংক্রান্ত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদনের শুনানি ১০ দিনের জন্য মুলতবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

হাইকোর্টের আদেশ স্থগিতকরার জন্য কয়েকটি মানবাধিকার সংস্থার দায়ের করা সিভিল মিসলেনিয়াস পিটশনের শুনানীর পর প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন এবং আরও পাঁচ বিচারকের সমন্বয়ে গঠিত আপিল ভিাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।

এছাড়াও আপিল বিভাগ এ ব্যাপারে আদেনকারীদের লিভ টু আপিল দায়ের করতে বলেন।

সংসদে ৪৫ টি সংরক্ষিত নারী আসন এবং ওই সমস্ত আসনে নির্বাচনী আইনের ব্যাপারে সংসদের ১৪ তম সংশোধনীর সংশ্লিষ্ট বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে কয়েকটি মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক নেতবৃন্দের দায়ের করা তিনটি রিট আবেদন হাইকোর্ট ৩০ মে খারিজ করে দেন।

গত ৬ জুন আবেদনকারীরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে সিভিল মিসলেনিয়াস পিটশন (সিএমপি) দায়ের করেন।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি এমএম রুহুল আমিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে সিএমপি’র শুনানির তারিখ ধার্য করেন।

গত বছরের ২৯ নভেম্বর জাতীয় সংসদে রাজনৈতিক দলগুলোর নির্বাচিত সংসদ সদস্যদের সংখ্যার অনুপাতে এবং সংরক্ষিত ৪৫ টি নারী আসন নির্বাচনের ব্যাপারে সংসদে একটি আইন পাস করা হয়।

ডিসেম্বরের ৮ তারিখে এই আইনের ওপর একটি গেজেট নোটিফিকেশন ইস্যু করা হয়।

জাতীয় মহিলা আইনজীবী সমিতি, কর্মজীবী নারী এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থাসহ কয়েকজন রাজনৈতিক নেত্রী ২০০৪ সালের ২০ জুন, ১৩ ডিসেম্বর এবং এ বছরের ৪ জানুয়ারি হাইকোর্টে জাতীয় সংসদে ৪৫ টি সংরক্ষিত নারী আসনের ব্যাপারে সংবিধানিক শর্ত এবং আইনের বেধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন দায়ের করেন।

হাইকোর্ট গত বছরের ১৪ ডিসেম্বর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন সংক্রান্ত সংশোধিত আইন কেন অবৈধ হবে না এ ব্যাপারে সরকারের ওপর কারণ দর্শানো নোটিশ জারি করেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে মামলা পরিচালনা করেন ড. এম জহির, ব্যারিস্টার আফজাল হোসেন এভং এডভোকেট ফয়েজ আহমেদ। এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী ও অতিরিক্তি এটর্নি জেনারেল আব্দুর রাজ্জাক খান সরকারের পক্ষে মামলা পরিচলনা করেন।