বিএনপির মেজর (অব.) আকতার সরকার বিরোধী জোটে যোগ দিচ্ছেন
বিএনপির সাবেক সাংসদ মেজর (অব.) আকতারুজ্জামন রঞ্জন সরকার বিরোধী জোটে যোগ দিচ্ছেন।
মেজর (অব.) আকতারুজ্জামন রঞ্জন এ বিষয়ে রোববার বিডিনিউজকে বলেন, এখন বিএনপিতে আমার মতামতের কোনো গুরুত্ব নেই। দুই মন্ত্রী ইচ্ছে মতো তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। তাই অসম্মানজনকভাবে বিএনপিতে আর নয়।
তিনি বলেন, যদি আমার মতামতকে গুরুত্ব দেওয়া হয় এবং কিশোরগঞ্জের উন্নয়ন অগ্রাধিকার পায়, তবে দেশের স্বার্থে আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটে যোগ দিতে পারি।
এ বিষয়ে সংসদের বিরোধী দলীয় উপনেতা এবং জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ এবং আওয়ামী লীগ সাংসদ সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে অবহিত নন বলে জানান।
