নরসিংদী ১ উপনির্বাচন: জোট ও স্বতন্ত্র প্রার্থীর ব্যাপক শোডাউন
২২ জুন অনুষ্ঠিতব্য নরসিংদী-১ আসনের উপনির্বাচন উপলক্ষ্যে শহরে চলছে জোট প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর শোডাউন।
জোট প্রার্থী খয়রুল কবির খোকনের নির্বাচনী প্রচারণা হিসেবে রোববার বিকেলে সদর উপজেলার মাধবদী হাই স্কুল মাঠে আয়োজন করা হয় এক বিশাল জনসভার। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া।
মন্ত্রী জোট প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে চর এলাকার উন্নয়নের দ্বার উন্মুক্ত করার জন্যে জনগণের প্রতি আহবান জানান।
অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী শাহাদৎ হোসেন মুন্নার প্রচারণায় শহরের সাটির পাড়া হাই স্কুল মাঠে আয়োজন করা হয় বিশাল জনসভার। জনসভায় মুন্না তাকে জয়যুক্ত করে এলাকার সত্যিকার উন্নয়ন নিশ্চিত করার জন্যে জনগণের প্রতি আহবান জানান।
তার জনসভায় চর এলাকার জনগণ প্রায় সাড়ে তিনশ নৌকা নিয়ে যোগ দেয়।
